Shipping Policy


প্রিয় সম্মানিত গ্রাহক,

আপনি আমাদের সাথে কেনাকাটা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা আনন্দিত! আমরা বুঝতে পারি যে আপনার অর্ডার সময়মত এবং দক্ষতার সাথে গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনার প্রয়োজন অনুসারে বেশ কয়েকটি ডেলিভারি বিকল্প অফার করি।

আপনার অর্ডার প্রক্রিয়াকরণ এবং পাঠানোর পরে আমাদের স্ট্যান্ডার্ড ডেলিভারি বিকল্পটি সাধারণত ১-৩ কার্যদিবসের মধ্যে পৌঁছায়। আপনার প্যাকেজটি নিরাপদে এবং সময়মতো পৌঁছানো নিশ্চিত করার জন্য আমরা নির্ভরযোগ্য শিপিং ক্যারিয়ার ব্যবহার করি।



অর্ডার সম্পর্কিত নিয়মাবলী

ডেলিভারী চার্জঃ

যেহেতু "কাউখালী অনলাইন মার্ট" কাউখালী এবং রাঙ্গুনিয়া উপজেলার একটি আঞ্চলিক ডেলিভারী সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান,অতএব উক্ত অঞ্চল এর বাইরে সব স্থানে আমরা থার্ড পার্টি সার্ভিস (পাঠাও, স্টেডফাস্ট) দ্বারা ডেলিভারী দিয়ে থাকি(পচনশীল দ্রব্য ছাড়া) এবং ডেলিভারি চার্জ তাদের নীতিমালা আনুসারে নির্ধারণ করা হবে। 

পণ্য অর্ডারের ক্ষেত্রে ডেলিভারী চার্জটি আগে বিকাশ করতে হবে না তবে কর্তৃপক্ষ বিকাশ নেওয়ার অধিকার রাখে। বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার পর দিতে হবে।


আমাদের ডেলিভারী প্রসেসঃ

* ভারী পণ্য প্রতি ইনভয়েস এ সর্বোচ্চ ৩০কেজি পর্যন্ত অর্ডার করা যাবে । 

* কাউখালী এবং রাঙ্গুনিয়া উপজেলার জন্য আমাদের নিজস্ব ডেলিভারী ম্যান দ্বারা ডেলিভারী দিয়ে থাকি। 

* আমরা কাউখালী এবং রাঙ্গুনিয়া উপজেলার একটি আঞ্চলিক ডেলিভারী সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান,এবং উক্ত অঞ্চল এর বাইরে সব স্থানে আমরা থার্ড পার্টি সার্ভিস (পাঠাও, স্টেডফাস্ট) দ্বারা ডেলিভারী দিয়ে থাকি (পচনশীল দ্রব্য ছাড়া), তাই আমরা ২ থেকে ৪ দিন সময় নিয়ে থাকি।

* অনুগ্রহ করে আপনার মোবাইল চালু রাখবেন। ডেলিভারী ম্যান আপনাকে কল দিলে অনুগ্রহ করে পণ্যটি সংগ্রহ করে নিবেন।


ডেলিভারীর সময় করণীয়ঃ

* যেহেতু আমরা আঞ্চলিক এলাকার বাইরে সব স্থানে থার্ড পার্টি ডেলিভারী সার্ভিস দ্বারা পণ্য ডেলিভারী দিয়ে থাকি, তাই অনুগ্রহ করে ডেলিভারী নেওয়ার সময় পণ্যটি চেক করে নিবেন।

* পণ্যে কোন ত্রুটি দেখলে বা ভুল পণ্য পেলে বা পণ্য সংখ্যা ঠিক না থাকলে, অনুগ্রহ করে ডেলিভারী ম্যানের সামনে থাকা অবস্থায় আমাদেরকে জানাতে হবে ( 01611-915219 সকাল ০৮ টা থেকে রাত ১০ টা)।

* ডেলিভারী ম্যান চলে গেলে পণ্যটি ফেরত আনা অথবা পাল্টে দেয়া আমাদের জন্য কষ্ট সাধ্য হয়ে যায়।

* পার্সেল খুলে ফেলার পরে তাতে কোন সমস্যা থাকলে সেটি আমরা ফ্রি তে রিপ্লেস করে দেবো দ্রুততম সময়ের মধ্যে।

* আমাদের ফেসবুক পেজ এ সকল পণ্যের রিয়েল ইমেজ এবং ভিডিও দেয়া আছে। আপনি চাইলে আমাদের সাপোর্ট টিম আবারও ইমেজ কিংবা ভিডিও সরবরাহ করবে।

দয়া করে মনে রাখবেন যে ডেলিভারির সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরের কারণগুলির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, যেমন আবহাওয়ার পরিস্থিতি বা শিপিং ক্যারিয়ারের ডেলিভারি সময়সূচীতে অপ্রত্যাশিত বিলম্ব।


ডেলিভারি সম্পর্কে যদি আপনার আরও কোন প্রশ্ন বা উদ্বেগ থাকে, তাহলে দয়া করে আমাদের গ্রাহক পরিষেবা দলের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমরা সর্বদা সাহায্য করার জন্য প্রস্তত আছি ! আমাদের সাথে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমরা আশা করি আপনি আপনার ক্রয় উপভোগ করবেন!


"Kawkhali Online Mart"